২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড

ছেলেকে হত্যার দায়ে বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সোমবার বিকালে বিশেষ জজ রবিউল হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত নাসিয়ার রহমান ওরফে নাসিরুল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাম্পত্য কলহের জের ধরে ২০০৭ সালের ১৮ অক্টোবর রংপুরের মিঠাপুকুর উপজেলার রহমতপুর এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে নাসিরুল তার দেড় বছর বয়সী ছেলে সাগরকে বিষ মাখানো মিষ্টি জাতীয় খাবার খাইয়ে হত্যা করে।

পরে নিহতের স্বজনরা নাসিরুলকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় সাগরের মামা চান্দু মিয়া বাদী হয়ে নাসিরুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।