২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহত

মাগুরা শহরে সোমবার সকালে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার তার দাদা আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 12:27 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

নিহত আব্দুর রহমান ফাইম শহরের দোয়ারপাড় এলাকার স্কুল শিক্ষক মাসুদুর রহমানের ছেলে এবং শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাংচুর এবং ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে।

আহত আব্দুর রহিমকে (৬৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টার দিকে ফাহিম তার দাদার সঙ্গে প্রতিদিনের মত বাইসাইকেলে চেপে স্কুলে যাচ্ছিল।

ভায়নার মোড়ে পৌঁছলে পেছন থেকে গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনার বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ দিলে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

এ সময় জনতার সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থলে এসে  ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।