পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রোববার দুদকের চট্টগ্রাম-১ এর উপ সহকারী পরিচালক আজিজুল ইসলাম বাদি হয়ে এম করিম গণির বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন।
দুদক পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিদর্শক এম করিম গণি তার অর্জিত ১৯ লাখ ৯৯ হাজার ৪৮১ টাকা টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া তার ১৪ লাখ ১৩ হাজার ২৫৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক।
বর্তমানে অবসরপ্রাপ্ত পরিদর্শক করিম চট্টগ্রাম নগর পুলিশে এবং কক্সবাজার জেলায় কর্মরত ছিলেন।
তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাসহ কয়েকটি থানার ওসি ছিলেন এবং ২০০৭ সালে চট্টগ্রাম নগর পুলিশের পরিদর্শক হিসেবে অবসরে যান।
