২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা উদ্ধার: চট্টগ্রামে শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের বটতলী রেল স্টেশনে বোমাসহ গ্রেপ্তার শিবির কর্মীর বিরুদ্ধে মামলা করেছে সদরঘাট থানার পুলিশ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

সদরঘাট থানার এসআই ভবেশ চন্দ্র বিশ্বাস জানান, শনিবার রাতে এসআই আনোয়ার হোসেন বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

এসআই ভবেশকে এ মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।   

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রেল স্টেশনের ওভারব্রিজের দক্ষিণ পাশ থেকে শিবির কর্মী ফরিদ উদ্দিনকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তার ব্যাগে গ্রেনেডের মতো তিনটি হাতবোমা ও ১২টি রকেট ফ্লেয়ার পাওয়া যায়।

নাশকতার জন্য ফরিদ বিস্ফোরকগুলো বহন করছিল বলে পুলিশের ধারণা।

এসআই ভবেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফরিদকে পাঁচদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করবে পুলিশ।   

ভোলা জেলার দৌলতপুরের আবদুল মান্নানের ছেলে ফরিদ উদ্দিন নগরীর সদরঘাট থানাধীন কামাল গেইট এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র।

পুরনো খবর:

চট্টগ্রাম স্টেশনে বোমাসহ গ্রেপ্তার যুবক শিবিরকর্মী