কীর্তনখোলার ভাঙনে স্থাপনা বিলীন
বরিশালে কীর্তনখোলা নদীর ভাঙনে বসতবাড়িসহ অন্তত ২০টি দোকন ঘর পানিতে তলিয়ে গেছে।
শুক্রবার বিকালে সদরের চরকাউয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ভাঙন শুরু হয়।
চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি জানান, একটি বসতঘরসহ নদীসংলগ্ন ১৫ থেকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান মূহূর্তের মধ্যে পানিতে তলিয়ে গেছে।
এ ভাঙন অব্যাহত থাকলে রাতের মধ্যে প্রধান সড়ক ভেঙে বরিশাল-ভোলা রুটে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
