খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় মৃত্যু
রাজধানীর খিলক্ষেত খা-পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার এএসআই মোশারফ হোসেন বিডিনিউজ ঠোয়েন্টিফোর ডটকমকে জানান, খিলক্ষেত খা-পাড়া এলাকায় ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় কিশোরটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে জানান তিনি।
