২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গ্রেপ্তার ৩, অস্ত্র উদ্ধার

গাজীপুরের টঙ্গীর মরকুনে শুক্রবার দুপুরে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন মরকুন এলাকার বাসিন্দা কামরুল হাসান ওরফে টিটু (৩৩), আব্দুস সামাদ ওরফে সামু (৩২) এবং শেরপুরের মাইজুদ্দিন ওরফে সামসু (২৮)।

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুপুর দেড়টার দিকে মরকুন কোকা কোলা গেইট এলাকায় সামুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ওই ঘরে থাকা একটি ম্যাগজিনে এক রাউন্ড গুলি ভরা আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে।

এরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে গোপন খবর ছিল, বলেন তিনি।