২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল করিম হত্যা: গ্রেপ্তার নেই, মামলাও হয়নি

সাবেক সিআইডি কর্মকর্তা ফজলুল করিম নিজের বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

নিহতের  স্বজনরাও শুক্রবার দুপুর পর্যন্ত থানায় মামলা করেননি।

রামপুরা থানার ওসি দোলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ এ হত্যা রহস্য উদঘাটনের চেষ্টা করছে।”

শুক্রবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি। 

Image
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম

বৃহস্পতিবার সকালে কয়েকজন ‘দুর্বৃত্ত’ পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিমের বাসায় ঢুকে ফজলুল করিমকে (৬০) গুলি করে পালিয়ে যায়।

পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের সন্দেহ, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধই এ হত্যার কারণ। তবে পুলিশ এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি নয়। 

অন্তত তিনজন ওই হত্যাকাণ্ডে অংশ নেয় বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।   

পুরনো খবর:

ঘরে ঢুকে খুন সাবেক সিআইডি কর্মকর্তাকে