২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎপৃষ্টে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে বিদ্যুতস্পৃষ্টে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

চারদিন পর বুধবার গভীর রাতে শফিকুল ইসলাম ওরফে বাবর আলীর (৩১) লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রোববার ভারত থেকে ফেরার পথে ভারতের কৈজুরি সীমান্তের কাছে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে মারা যায় শফিকুল।

তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের মজিদ সরকারের ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাযহার জানান, ঘটনার দিনই পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর কাছে লাশ ফেরত চায় বিজিবি। বিএসএফ আইনী প্রক্রিয়া শেষে লাশ ফেরত দিতে সম্মত হয়।

 সে অনুযায়ী বিএসএফ কৈজুরি ক্যাম্পের সদস্যরা বিজিবি বৈকারী ক্যাম্পের কাছে লাশ হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের স্বরুপনগর থানার এস আই করুনাময় দেবনাথ, কৈজুরি ক্যাম্পের কমান্ডার রাজিব রঞ্জন রায়, বিজিবি বৈকারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার নাসির আল গুলজারসহ স্থানীয় জন প্রতিনিধিরা।

রাতেই শফিকুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।