২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিবিরকর্মীসহ ২৪ জন গ্রেপ্তার

দিনাজপুর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ শিবির কর্মীসহ ২৪ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 08:45 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

আটককৃতদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, গত মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত কোতয়ালী পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ৯ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।

এরা হলেন- সাজ্জাদুর রহমান (২৮), বাবুল হোসেন (২২), রমজান আলী (২৩), সাইদুল ইসলাম (২১), নাজমুল ইসলাম (২৬), সৈকত রহমান শিরু (২৫), হৃদয় হোসেন (২০), মুরাদ হোসেন (২০) ও আসাদুজ্জামান ভুট্টু (২৩)।

একই সময় বিভিন্ন মামলায় পলাতক আরো ১৫ জনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।