২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ‘অস্ত্রসহ ডাকাত’ আটক

দিনাজপুরের কাহারোলে ডাকাত সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

মঙ্গলবার রাতে দিনাজপুর-দশমাইল সড়কের গগনপুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৫ এর কমান্ডার আতিকুর রহমান জানান, আটক মাসুদ রানা (৪২) কাহারোলের গগনপুরের নজু মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি পিস্তল ও ছয়টি ছোরা উদ্ধার হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে গগনপুরে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় র‌্যাবের টহল দল সেখানে পৌঁছলে অন্যরা পালিয়ে গেলেও অস্ত্রসহ ধরা পড়েন মাসুদ।

মাসুদকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই র‌্যাবের রংপুর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।