পাবনা প্রযুক্তি বিশ্বদ্যিলয়ে ছাত্রদলের সংঘর্ষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিন জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন গাজীপুরের টঙ্গির আব্দুল আওয়ালের ছেলে মিজানুর রহমান (২৩), পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুরের আব্দুর রশিদর ছেলে মিজানুর রহমান (২২) এবং আলতাব হোসেনের ছেলে রাজিব।
এরা সবাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগর ছাত্র ও ছাত্রদল কর্মী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১০ টার দিকে বিশ্বদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে আহবায়ক পদপ্রার্থী রেজাউল করিম তুর্য ও রাফির মধ্যে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ছয় ছাত্রদলকর্মী আহত হন।
