২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির ভর্তি পরীক্ষা নভেম্বরে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নভেম্বরে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবিপ্রবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নভেম্বরের ২২/২৩ অথবা ২৯/৩০ তারিখ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনক সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ আলমকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট ভর্তি কমিটি করা হয়েছে।