২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিন ক্যাডেটদের অ্যাসোসিয়েশন গঠন

অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে মেরিন অ্যাকাডেমির প্রাক্তন ক্যাডেটরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 05:50 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার ‘অ্যালামনাই অফ বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি’ নামে এ কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন পাঁচ জন ওভারসিজ মেম্বারসহ ২১ সদস্য। পাশাপাশি পেট্রন ও অ্যাডভাইজারদের একটি প্যানেল রাখা হয়েছে।

কমিটিতে প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ক্যাপ্টেন সাইফুর রহমান ও ক্যাপ্টেন এম এ মালেক।

পূর্ণাঙ্গ কমিটিটি সোসাইটিজ অ্যাক্টে রেজিস্ট্রিকৃত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং দুই বছরের জন্য তা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।