২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে লোহার পাত পড়ে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি রি-রোলিং মিলে লোহার পাত পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:15 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকার প্রান্তিক রোলিং মিলে এ ঘটনায় নিহত সবুজ (৩০) নেত্রকোনার কেন্দুয়া এলাকার আব্দুল লোচনের ছেলে।

প্রান্তিক রোলিং মিলে ম্যানেজার আজিজুল হক জানান, সকালে মিলে চট্রগ্রাম থেকে কাঁচামাল (লোহার পাত) আসে। সেই কাচাঁমাল ট্রাক থেকে নামাতে গিয়ে সবুজের মাথায় পড়ে।

“তাৎক্ষণিক তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত বলে জানান।”

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।