২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে যুবদলকর্মীকে হত্যা

পাবনার ঈশ্বরদীতে এক যুবদলকর্মীকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 01:26 AM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমবার রাত ৯টার দিকে উপজেলার আরামবাড়িয়া বাজারে আব্দুল বারিকে (৩৬) প্রতিপক্ষের লোকজন হত্যা করে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

নিহত বারি পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে কাজ করতেন।

সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) শাহনূর আলম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরামবাড়িয়া বাজারের একটি দোকানে ক্যারাম খেলার সময় দুর্বৃত্তরা বারিকে কুপিয়ে আহত করে। পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।