২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমার নদে স্কুলছাত্র নিখোঁজ

ফরিদপুর সদরে কুমার নদে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 08:00 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

সোমবার দুপুরে গেরদা ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় তিন বন্ধুর সঙ্গে নদে নেমে নিখোঁজ হয় রিফাত খাঁ (১২)।

রিফাত কাফুরা গ্রামের চা বিক্রেতা জামাল খাঁর ছেলে। সে মুন্সীবাজার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

গেরদা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান জানান, দুপুর ২টার দিকে মুন্সীবাজার সেতু থেকে কুমার নদে চার বন্ধু ঝাঁপিয়ে পড়ে। তিনজন সাঁতরিয়ে উঠতে পারলেও রিফাত আর তীরে উঠতে পারেনি।

সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর দমকল বাহিনীর একটি ডুবুরি দল শিশুটির খোঁজে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।