না.গঞ্জে টেক্সটাইল মিলে আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়ার এন. জেড টেক্সটাইল মিলে এ আগুনের ঘটনা ঘটে।
ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরণ মিয়া জানান, আগুনে মিলের মেশিনারিজ, তুলাসহ বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
“কারখানার ডেকোরেশনের সিলিং থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কারখানায় প্রচুর ধোঁয়া। ধোঁয়া বন্ধ হলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।”
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মিয়া জানান, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
