২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

বগুড়ায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 06:31 PM

Updated : 25 Apr 2022, 07:10 PM

সোমবার বিকেলে শহরের সেউজগাড়ি সবুজবাগ এলাকায় নিদর্শন ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মাহবুব (২৩), পিন্টু (২৪), সাগর (২৮), মানিক (২৪) এবং হাসান (২৫)।

র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু সাঈদ জানান,  এ সময় সেখান থেকে ৯টি রামদা, ৫টি ছুরি, ৯টি রড, ১টি হাতুড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা হাশেম আলী জানান, নিদর্শন ছাত্রাবাসটি শহর ছাত্রলীগ সভাপতি জুলফিজার আলী শান্তর।

তবে এ ব্যাপারে জানতে শান্তর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।