২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড হামলায় আহত কিশোরী

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক কিশোরীকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

সোমাবার ভোরে ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামে এ হামলায় আহত সৈয়দা মাহমুদা আক্তার মুক্তা (১৭) স্থানীয় মাঈনুদ্দীনের মেয়ে।

তিনি এ বছর গাজীপুর আইডিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

কাপাসিয়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে মুক্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখমণ্ডলসহ পুরো শরীর ঝলসে গেছে।   

পরিবারের বরাত দিয়ে ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে শোবার ঘরের জানালা দিয়ে ঘুমন্ত মুক্তার উপর এসিড ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে স্বজনরা এবং আশপাশের লোকজন এসে উদ্ধার করে।

তবে, কী কারণে বা কারা এসিড নিক্ষেপ করেছে তাৎক্ষণিকভাবে তা জানা জানাতে পারেনি পুলিশ।