২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘জঙ্গি আশ্রয়দাতা’ বাড়িওয়ালা গ্রেপ্তার

জঙ্গিদের আশ্রয়দাতা সন্দেহে বগুড়ার ঠনঠনিয়ার ‘দেওয়ান বাড়ী’র মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 11:24 AM

Updated : 13 Oct 2022, 02:56 PM

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) নুরে আলম জানান, রোববার গভীর রাতে মো. দুলাল হোসেনকে বগুড়া সদরে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জঙ্গিরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই দুলাল গা ঢাকা দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (২২ অগাস্ট) জোবানি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুলালের এই বাড়ি থেকেই ভারি অস্ত্র ও গুলিসহ জঙ্গি সংগঠনের ‘আত্মঘাতী স্কোয়াডের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল র‌্যাব।

ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় একে ২২, একটি এসএমজি, একটি পিস্তল, ৮০ রাউন্ড গুলিসহ চারটি ম্যাগজিন, কিছু দেশি অস্ত্র ও একটি টেলিস্কোপ।

এছাড়া একটি ডায়েরি ও বেশ কিছু জিহাদি বইও পাওয়া যায়।