২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে বন্দর নগরীর বাকলিয়া এলাকা থেকে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

রোববার দুপুরে আবদুল লতিফ হাটখোলা এলাকার বড় মৌলভি বাড়ি থেকে স্থানীয় জনতা মারধর করে তাকে পুলিশে তুলে দেয় বলে বাকলিয়া থানার ওসি জানিয়েছেন।

গ্রেপ্তার আবদুল আজিজ (২৫) ওই এলাকার বাইতুল মনসুর কমপ্লেক্স নুরানি কিন্ডার গার্টেন মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।

ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে ওই শিক্ষক মাদ্রাসার নার্সারি শ্রেণির সাড়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে।

ওই শিশুর মায়ের অভিযোগে স্থানীয়রা আজিজকে আটক করে মারধরের পর পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শিশুটির মা বাদী হয়ে বাকলিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

পুলিশ কর্মকর্তা মহসিন জানান, প্রাথমিকভাবে ওই শিক্ষকের ধর্ষণের সাথে যুক্ত থাকার সত্যতা মিলেছে। সোমবার শিশুটির ডাক্তারি পরীক্ষা হবে।