২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

মহাসড়ক পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রোববার সকালে শহরের বাইপাসের রাবনা ও মির্জাপুর এলাকায় দুর্ঘটনা দুটি হয়। 

নিহতরা হলেন সিরাজগঞ্জের এনায়েতপুরের বতি গ্রামের কালাম ফকিরের ছেলে জাকারিয়া হোসেন (২২) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার নরিয়াপাড়া গ্রামের প্রয়াত গনি মিয়ার ছেলে সলিম উদ্দিন (৫৫)।

এদের মধ্যে জাকারিয়া এনায়েতপুরে একটি তাঁতের শাড়ির কারখানায় কাজ করতেন। আর সলিম মির্জাপুরের গোড়াই মাসাফী ব্রেড ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট কামরুজ্জামান বলেন, সকাল ১১টার দিকে রাবনা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জাকারিয়া। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় বাস ও চালককে আটক করেছে পুলিশ।

এর আগে সকাল ১০টার দিকে গোড়াই মাসাফী ব্রেড ফ্যাক্টরির সামনে রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন সলিম।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার এএসআই আব্দুল কাদের মিয়া জানান, আশঙ্কাজনক অবস্থায় সলিমকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।