২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পিস্তলসহ ইউপি সদস্য গ্রেপ্তার

টাঙ্গাইল সদরের ছিলিমপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

শনিবার রাতে শহরের বেবিস্ট্যান্ড এলাকার নিমতলী রোডের একটি ভাড়া বাড়ি থেকে আটক হন মো. জাহাঙ্গীর আলম (৩৮)।

এ সময় তার কাছে একটি বিদেশি পিস্তল ও ৬টি গুলি পাওয়া যায়।

টাঙ্গাইল থানার এসআই সালাউদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। জাহাঙ্গীর  ওই বাসায় বাড়া থাকতেন।