২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুরে রোববার সকালে ট্রাকের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2013, 01:00 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সকাল সাড়ে ৯টায় দিকে দিনাজপুর-ফুলবাড়ি সড়কের কাউগাঁ মোড়ে দিনাজপুরগামী একটি ট্রাক পিছন থেকে এক সাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের একটি  গাড়ি ভাংচুর করে এবং সড়কটি অবরোধ করে রাখে।

নিহত রোস্তম আলী (৪৫) সদর উপজেলার উথরাইল গ্রামের ফয়েজউদ্দিনের ছেলে।

এর আগে সকাল সাড়ে ৭টায় শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রেল ঘুন্টির কাছে ট্র্রেনে কাটা পড়ে আলমগীর হোসেন (৪৫) নামে এক মটর শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেয়র সময় তার মৃত্যু হয়।

ওসি আব্দুল কাদের জানান, আলমগীর রেললাইন পার হাওয়ার সময় দিনাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ‘দোলন চাঁপা’ ট্রেনের নিচে পড়লে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আলমগীর শেখপুরা এলাকার মজিবর রহমানের ছেলে।