মাদারীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে মজুমদারকান্দি গ্রামে একটি পাটক্ষেতেেআনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশ পাওয়া যায়।
রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, গ্রামবাসীরা পাটক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
