২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে পুড়েছে ৯ দোকান

শেরপুরের শ্রীবরদী উপজেলার খইঞ্চা পাড়া বাজারে শনিবার নয়টি দোকান পুড়ে গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 08:33 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে, ব্যবসায়ীরা ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।

শেরপুর ফায়ার সার্ভিসের লিডার নাসির উদ্দিন জানান, বিকাল পৌনে ৩টার দিকে একটি লন্ড্রির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রথমে স্থানীয় জনসাধারণ এবং পরে শেরপুর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে একটি লন্ড্রি, দুইটি মনোহারি দোকান, একটি মটর যন্ত্রাংশের দোকান, দুইটি ওষুধের দোকান এবং তিনটি কাঁচামালের দোকান পুড়ে যায়।