২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় বিএনপির ৩শ’ জনের বিরুদ্ধে মামলা

নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটানায় প্রায় তিনশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার গভীর রাতে জলঢাকা থানায় মামলাটি করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান কবির লেলিনের বাবা আব্দুর রাজ্জাক (৬০)।

মামলায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফাহমিদ ফয়সল চৌধুরীসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ২৫০ জনকে আসামি করা হয়।

শুক্রবার সকালে উপজেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দুগ্রুপের সংঘর্ষে  অন্তত ২০ জন আহত হয়। সভামঞ্চ ও বাড়িঘর ভাংচুর করা হয়।

জলঢাকা থানার ওসি এম এম মঈনুল ইসলাম বলেন, ওই ঘটনায় বিএনপিকর্মী আজহারুল ইসলাম (২৪), সাজু  (২২), মিজানুর রহমান (২৪), ফজলুল হক (২৫), জিকরুল হক (২৭) ও মমিনুর রহমানকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।