জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু
জামালপুর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে নাকাটি গ্রামে এ দুর্ঘটনায় মৃত ছানোয়ার হোসেন (১৮) স্থানীয় হারুন অর রশীদের ছেলে। তিনি জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের কারিগরি শাখার দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম তফিকুল ইসলাম জানান, রাতে নাকাটি গ্রামের নিজ বাড়ির পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান ছানোয়ার।
তার অকাল মৃত্যুতে কলেজে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
