মাটিরাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে তবলছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়ায় মৃতরা হল আবু তাহেরের ছেলে জুনায়েদ ইসলাম (৫) ও জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪)।
তারা পরস্পরের খালাতো ভাই।
তবলছড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মো. মোর্শিদ সরকার জানান, তবলছড়ির দেওয়ানপাড়ায় নানা বাড়ি বেড়াতে আসে তারা। সকাল থেকে তাদের দুইজনকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না।
সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে জুনায়েদ ও কামরুলের মৃতদেহ ভেসে ওঠে।
