২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তির খ তফসিল বাতিলের দাবি

অর্পিত সম্পত্তির খ তফসিল বাতিল করার দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 10:04 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

শুক্রবার ফেনীতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাসগুপ্ত বলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠন, সংখ্যালঘু সম্পাদায়ের নিরাপত্তা এবং হিন্দু ফাউন্ডেশন গঠনসহ অর্পিত সম্পত্তির খ তফসিল বাতিল করতে হবে।

খ তফসিল বাতিল না করা হলে আগামী নির্বচনে এর প্রভাব উপর পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রিয় রঞ্জন দত্তের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মদ। পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ অনুষ্ঠান সঞ্চলনা করেন।

এতে বক্তব্য দেন কলামনিস্ট সৈয়দ আবুল মাকসুদ, শিল্পপতি হাজী আলাউদ্দিন, পরিষদের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য কাজল দেব নাথ প্রমুখ।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী।

সৈয়দ আবুল মাকসুদ বলেন, এ দেশ এখনো গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়নি। যেদিন এদেশের একজন সংখ্যালঘু রাষ্ট্রপতি বা সেনা প্রধানের দায়িত্ব পাবেন তখনেই মনে হবে এদেশে সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে।

সম্মেলন শেষে অ্যডভোকেট প্রিয়রঞ্জন দত্তকে সভাপতি ও শুকদেব নাথ তপনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৭১ সসস্যের ফেনী জেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।