পুলিশ হেফাজত থেকে আসামির পলায়ন
পিরোজপুরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যায় টাগরা-চরখালী ফেরিঘাটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মঠবাড়িয়া আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, চার পুলিশ সদস্য মঠবাড়িয়া আদালতে একটি মাদক মামলার শুনানি শেষে চার আসামিকে নিয়ে যাত্রীবাহী বাসে পিরোজপুর আসছিলেন।
সন্ধ্যা ৬টার দিকে টাগরা-চরখালী ফেরিঘাটে গাড়িটি ফেরির জন্য দাঁড়ানো অবস্থায় আসামি সাদ্দাম হোসেন (২২) পালিয়ে যান। অপর তিনজন পুলিশ হেফাজতেই আছেন।
পিরোজপুর পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান এবং মঠবাড়িয়া থানার ওসি শেখ আবু জাহিদ ঘটনাস্থলে যান।
