ময়মনসিংহে শিবিরের প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ
ময়মনসিংহ শহরে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত দুটি প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার রগ কাটার প্রতিবাদে শুক্রবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ছাত্রলীগ।
মিছিলটি নতুন বাজার মোড়ে পৌঁছলে মানিক প্লাজায় শিবিরের নিয়ন্ত্রণাধীন ফোকাস ও প্রাইমেট কোচিং সেন্টারে ভাংচুর ও আগুন দেয় ছাত্রলীগকর্মীরা।
সদর মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ছাত্রলীগের জেলা সভাপতি তাজউদ্দিন আহমেদ রানা সাংবাদিকদের বলেন, তাদের মিছিলটি শিবিরের ওই প্রতিষ্ঠানের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ সমর্থকরা এ হামলা চালায়।
