২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের নকল এনার্জি ড্রিংকস কারখানা

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি নকল এনার্জি ড্রিংকস তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2013, 04:56 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

চরশ্যামাইলের মুন্সীকান্দি এলাকায় বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল এনার্জি ড্রিংকস ছাড়াও যন্ত্রপাতি, সরঞ্জাম, এসিড, অ্যালকোহল, রং, সুগন্ধিদ্রব্য, লেবেলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় কারখানা মালিক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আলমগীর নকল এনার্জি ড্রিংকস তৈরির কথা স্বীকার করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।

তিনি আরো জানান, জব্দ করা এনার্জি ড্রিংকসগুলো যৌন উত্তেজক ওষুধ হিসেবে ম্যাবকো ফার্মাসিউটিক্যালস ও অরগানিক হারবাল এন্ড কসমেটিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে বাজারে সরবরাহ করা হচ্ছিল। 

এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।