কারাভোগ শেষে ফিরেছে পাঁচ নারী
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন পাঁচ নারী।
শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদের হস্তান্তর করে।
এরা হলেন খুলনার নিপা আক্তার শোভা (২১), নার্গিস আক্তার (২৪), রিজিয়া খাতুন (২৫), ঢাকা নগরীর রোফা আক্তার (২২) ও গাইবান্দার আরতি রানী (২০)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দালালের খপ্পরে পড়ে তারা অবৈধপথে ভারতে পাচার হন। মহারাস্ট্র শহরে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েন।
এরপর আদালতের রায়ে তিন বছর কারাভোগ করেন।
তাদের বাংলাদেশে সোপর্দ করার সময় বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল পোর্ট থানার মাধ্যমে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
