রাজবাড়ীতে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
রাজবাড়ী সদর থা নার একটি গ্রামের ডোবা থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নাজমুল সেখ (২৫) উপজেলার দাদসী ইউনিয়নের কামালপুর গ্রামের খোকন মাতুব্বরের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে একই ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামে মসজিদের পাশের একটি ডোবা থেকে নাজমুলের লাশ উদ্ধার করা হয়।
ওসি সাইফুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাজমুল খেয়ে বাইরে যায়। এর পর তার খোঁজ পাওয়া যায়নি।
