জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার খোলা
দাপ্তরিক প্রয়োজনে আগামী শনিবার জনপ্রশাসন খোলা থাকবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে তিন উপ-সচিব, এক সিনিয়র সহকারী সচিব, দুই সহকারী সচিব এবং দুই অতিরিক্ত জেলা প্রশাসকের দপ্তর বদল করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
