চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ
বন্দর নগরীতে দুটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বৃহস্পতিবার নগরীর মোমিন রোড ও জামাল খান এলাকায় সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে স্থাপন করা বিলবোর্ড দুটি উচ্ছেদ করা হয়েছে।
নগরীতে অবৈধ বিলবোর্ডের বিরুদ্ধে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলছে। এ নিয়ে ৫১টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ হল।
