২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জামায়াত নেতা গ্রেপ্তার

সহিংসতার মামলায় চাঁদপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

গ্রেপ্তার শাহরাস্তি উপজেলা জামায়াতের রুকন মো. শাহ আলমকে (৩৫) বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ওসি মোজাম্মেল হক জানান, বুধবার রাতে রায়শ্রী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াতের এই নেতার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।