২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গৃহবধূর লাশ উদ্ধার

নাটোর সদর উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর থেকে রুকাইয়া বেগমের (৩৬) লাশ উদ্ধার করা হয়।

রুকাইয়া বাসুদেবপুর দক্ষিণপাড়ার ওসমান গণির স্ত্রী।

নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে বাসুদেবপুরে একটি ফসলি জমির মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

তিনি বলেন, মৃতদেহটি ফাঁস লাগানো অবস্থায় জমির মধ্যে পড়েছিল। ঘটনা জানাজানির পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না।”

লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।