২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদলের দুই নেতা গ্রেপ্তার

ফেনীতে হত্যাসহ কয়েকটি মামলার আসামি দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 09:12 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

বুধবার বিকালে তাদেরকে জেলা সদর ও সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়।

এরা হচ্ছেন- সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মীর সবুজ (২৮) ও সোনাগাজীর উপজেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম (৩২)।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. সামসুল আলম সরকার জানান, সবুজের বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন।

“বিকেলে শহরের রামপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

সবুজ ফাজিলপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, সিরাজুল এলাকায় ‘বোমা সিরাজ’ নামে পরিচিত। সোনাগাজী উপজেলার কেরামতিয়া বাজার এলাকা থেকে বিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজ চরচান্দিয়া গ্রামের বজলের রহমানের ছেলে। তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।