২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাস পুকুরের ইজারা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন তিনজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

উপজেলার বাতিয়ারপাড়া গ্রামে মঙ্গলবার রাতে এ সংঘর্ষে আহত হন ইয়াসীন আলী (৬৫)। বুধবার সকালে তার মৃত্যু হয়।

আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইয়াজদানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাতিয়ারপাড়ায় একটি সরকারি জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে সারোয়ার ও জেকের আলীর লোকজনের সঙ্গে একই এলাকার রুহুল আমিন গংয়ের বিরোধ চলছিল।

এর জেরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

ঢাকা নেয়ার পথে বুধবার সকালে আহত ইয়াসিন আলীর মৃত্যু হয়।

আবারো সংঘর্ষের আশংকায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।