২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে জবাই করা লাশ উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক মিজানুর রহমান খান জানান, বুধবার সকালে নামাজগ্রাম এলাকায় লাশটি পাওয়া যায়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার গভীর রাতে ওই ব্যক্তিকে জবাই করে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাস্থল থেকে একটি হাসুয়া (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়েছে।

খুনের কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।