২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে জবাই

বগুড়ার নন্দীগ্রামে সাবেক এক ইউপি সদস্যকে জবাই করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

নিহত নজরুল ইসলাম (৫৫) উপজেলার থালতামাছ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। গভীর রাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

নন্দীগ্রাম থানার ওসি শাজাহান আলী জানান, নজরুল ইসলামকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে আলতা গোহাইলের একটি মাঠে ফেলে যায়। এলাকাবাসীর কাছে সংবাদ পেয়ে গভীর রাতে পুলিশ লাশ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে, কারা এবং কী কারণে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

নিহতের স্ত্রী জয়নব বেগম জানান, সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে তিনি স্থানীয় চাঁনপুর বাজারে যান। অনেক রাতে খবর আসে পাটগাড়ি এলাকায় নজরুল ইসলামকে জবাই করেছে ফেলে গেছে।