২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে জামায়াত-শিবিরের মিছিল, বিস্ফোরণ

রাজধানীর ধানমণ্ডিতে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

এ সময় তারা কয়েকটি গাড়িতে ঢিল ছোড়ে বলেও জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধানমণ্ডি থানার ওসি মাসুদ করিম জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় জামায়াত-শিবিরের ২০/২৫ জন নেতাকর্মী একটি গলি থেকে মিছিল বের করে। তারা ল্যাবএইডের সামনে প্রধান সড়কে এলে পুলিশ ধাওয়া দেয়।

এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এবং কয়েকটি গাড়িতে ঢিল ছুড়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি।