২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রহমান বয়াতির মৃত্যুতে খালেদার শোক

লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 10:56 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

বাউল গানে এই শিল্পীর অবদান স্মরণ করে এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল। তার অবিস্মরণীয় অবদান কখনো মুছে যাবে না।

বিএনপি চেয়ারপারসন প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আব্দুর রহমান বয়াতির গান এদেশের মানুষের হৃদয় স্পর্শ করেছিল। জারি-সারি-বাউল-ভাটিয়ালীসহ আবহমান বাংলাদেশের লোকজ সংগীত ছিল তার সাধনা। সংগীতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুর শূন্যতা পূরণ হওয়ার নয়।”

রহমান বয়াতির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান খালেদা জিয়া।

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান ৭৭ বছর বয়সী রহমান বয়াতি।

বহু জনপ্রিয় লোকগানের শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আবদুর রহমান ১৯৩৬ সালে ঢাকার সূত্রাপুরে জন্মগ্রহণ করেন।