২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাখরাবাদের ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ডের ৯ নম্বর কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 07:50 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

সোমবার পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর এ সংযোগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

গত ১৯ মে তিনিই এ কূপের খনন কাজ উদ্বোধন করেছিলেন।

এ কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন শুরু হলেও এক্ষেত্রে গ্যাসের চাপ ভালো থাকায় ভবিষ্যতে এখান থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল বাকী, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মোস্তফা কামাল, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।