২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুজন খুন

রাজধানীর শ্যামপুর ও হাজারীবাগে দুজনকে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

নিহতরা হলেন- এলিন হোসেন রানা (৩০) ও ইসমত আরা (২৮)।

শ্যামপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোরে ধোলাইপাড় ন্যাশনাল ব্যাংকের গলি থেকে রানার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

রানার পেটে চারটি ছুরিকাঘাতের চিহ্ন এবং গলায় কালো দাগ রয়েছে।

ওসি বলেন, রানার নামে কদমতলী ও শ্যামপুর থানায় হত্যাসহ নানা অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে।

এদিকে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বসিলার ওয়াসপুরের একটি তিন তলা ভবনের তৃতীয় তলা থেকে ইসমত অারার লাশ উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমত আরাকে শ্বাসরোধে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

তিনি বলেন, দু’বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর এই বাড়িতে একাই থাকতেন ইসমত আরা।

দুপুরে ওই বাড়ির গৃহকর্মী মেঝেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠায়।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।