পিরোজপুরে বাস খাদে, নিহত ২
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৭ জন।
সোমবার দুপুরে পাতিলাখালী এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন বাসচালক উজ্জ্বল (২৫) ও যাত্রী জমিলা বেগম (৭০)।
আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাজিরপুর থানার ওসি আব্দুল খালেক জানান, বাগেরহাটের শৈলদাহ থেকে ছেড়ে একটি বাস পাতিলাখালী এলাকায় পৌঁছলে গাড়ির সামনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই চালক উজ্জ্বল এবং হাসপাতালে নেয়ার পথে জমিলা বেগমের মৃত্যু হয়।
