২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বৃদ্ধের লাশ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 01:28 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার সকালে উপজেলার চককালিকাপুর গ্রাম থেকে মোহাম্মদ আলী মোল্লার (৬৫) লাশ উদ্ধার করা হয়।

তিনি উপজেলার চামারী ইউনিয়নের নাছিয়ারকান্দি গ্রামের আব্দুল মোল্লার ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ, সকালে নাজিরপুর হাট থেকে নিজ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত চক কালিকাপুর গ্রামের স্লুইচ গেটের কাছাকাছি তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

সিংড়া থানার ওসি গোলাম মো. ফয়জুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।